তুমি আমার আড়ালকে জড়িয়ে রেখেছ
পুরনো বাসের টিকিটে
চিঠির সুবাসে বুনে
সাজিয়ে রেখেছ অ্যালবামে
তুমি আমার অন্ধকারকে আগলে রেখেছ
তুমি আমার ভেসে যাওয়াকে পুষে রেখেছ
বিকেলের মরা-রোদে
ঘাসের ওপর চটি পেতে বসে
হাত খামচে বলেছ "পাগল"
তুমি আমার কান্নাকে আদর করেছ।
No comments:
Post a Comment